সেখ সামসুদ্দিন, ১৯ জুনঃ কৃষি ও কৃষক বাঁচাও কমিটির উদ্যোগে আলু চাষে বীমার ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মেমারি ১ ব্লকের শঙ্করপুর বাজারে মেমারি মন্তেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করা হয়। এক ঘন্টার জন্য এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সভাপতি দোনা চৌধুরী, সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু, মেমারি ১ ব্লক কৃষি ও কৃষক বাঁচাও কমিটির সভাপতি উৎপল রায় সহ মেমারি ১ ও ২ ব্লকের চাষীবৃন্দ। এখানে কোনো প্রশাসনিক ব্যক্তি না আসায় আগামী ২৫ জুন বর্ধমান কার্জন গেট চত্বরে অবস্থান বিক্ষোভ দেখাবেন ও জেলাশাসকের কাছে ডেপুটেশন দেবেন বলে জানান উৎপল রায় সহ নেতৃত্ব। তাতেও কাজ না হলে ২৯ সেপ্টেম্বর দিল্লিতে ধর্ণা দেওয়ার কর্মসূচি নেওয়া হবে বলে জানান।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বীমার ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ
-
নতুন গতি - আপডেট : ১৯ জুন ২০২৪, বুধবার
- 12
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















