নিজস্ব সংবাদদাতা : সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড সংগঠনে উদ্যোগে আজ ডানকুনিতে পালিত হল আন্তর্জাতিক পরিবেশ দিবস। এবছর বিশ্বজুড়ে পরিবেশ ভাবনার বিষয় “ক্ষতিগ্রস্ত ভূমির পুনরুদ্ধার, সহনশীল ঊষর ও খরাক্রান্ত ভূমির রক্ষণাবেক্ষণ”। আর শ্লোগান হল, “আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ”। অনুষ্ঠানে বৃক্ষ রোপন ও বৃক্ষদান করা হল। শিশু শিল্পীরা পরিবেশন করলেন নাচ, আবৃত্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অভিনেতা সৌভিক চক্রবর্তী , বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের সাধারণ সম্পাদক পরিবেশ কর্মী গৌতম সরকার, কোন্নগর যুক্তমন কলাকেন্দ্রের সম্পাদক জয়ন্ত কুমার পাঁজা, ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা, পৌর প্রতিনিধি জয়শ্রী সিনহা, মানবাধিকার কর্মী অঞ্জন খাঁ,রাজনৈতিক নেতা জুলফিকার আলী মল্লিক, পরিবেশ আন্দোলনের কর্মী পুনম সাউ, শেখ নবাব হোসেন, বুবাই জেটি এবং হুগলি জেলা সম্পাদক শেখ মাবুদ আলী।বক্তারা সকলেই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধি, ও উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সরব হন। বৃক্ষ নিধনের বিরুদ্ধে সরব হন।উল্লেখ করেন বৃক্ষের প্রয়োজনীয়তা। পাশাপাশি, বায়ু জল ভূমি দূষণ নিয়ে সতর্ক করেন। শব্দের দূষণ নিয়ন্ত্রণ করার দাবি তোলেন।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


















