০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩

মেমারি জামিয়ায় সম্পন্ন হল খতমে কুরআন ও খতমে বুখারীর প্রোগ্রাম

  • নতুন গতি
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • 10

সেখ সামসুদ্দিন,৮ ফেব্রুয়ারি : খ্যাতনামা ইতিহাসবিদ ও লেখক জনাব হাফেয গোলাম আহমাদ মোর্তজা (রহ.) প্রতিষ্ঠিত পশ্চিমবাংলার ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারিতে ৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার সম্পন্ন হল খতমে কুরআন ও খতমে বুখারীর বরকতময় অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে বুখারী শরীফের শেষ হাদীসের পাঠদান করেন দারুল উলুম দেওবন্দ এর স্বনামধন্য অধ্যাপক ও নায়েবে আমীরুল হিন্দ জনাব মুফতী সালমান মানসূরপুরী সাহেব। মেমারি জামিয়ার অধ্যক্ষ জনাব ক্বারী শামসুদ্দীন আহমাদ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, কুরআন ও হাদীসই হলো আমাদের জীবনের চলার পথের একমাত্র মানদণ্ড। এর পূর্ণাঙ্গ বাস্তবায়নই হল মানব জীবনের সাফল্যের চাবিকাঠি। তিনি সভায় অংশগ্রহণকারী সকল অতিথিদের এই বরকতপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, সারা বাংলায় সর্বপ্রথম এখান থেকেই সূচনা হয় মাওলানা, মুফতী, কারী ও আরবি সাহিত্যের ক্লাস। চলতি শিক্ষাবর্ষে এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাওলানা বিভাগের ৪৩ জন ও হিফয বিভাগের ৭১ জন ছাত্র ফারেগ হন। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে মহতী ঐ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তাড়াতাড়ি কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদল হওয়ার সম্ভাবনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারি জামিয়ায় সম্পন্ন হল খতমে কুরআন ও খতমে বুখারীর প্রোগ্রাম

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার