নূর আহমেদ : ১৬ ডিসেম্বর মেমারি, বিবেক চ্যালেজ্ঞ ট্রফি ( নকআউট ) ফুটবল প্রতিযোগিতা — ২০২৩–২৪, পরিচলনায়– মেমারি পৌরসভা। স্হান– মেমারি স্টেডিয়াম, আট দলের প্রথম খেলা শনিবার থেকে শুরু হলো। ফাইনাল হবে ২১ জানুয়ারি। পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার উদ্বোধন করেন মেমারি পৌরসভার পৌর প্রধান স্বপন বিষয়ী। তিনি বলেন মেমারি স্টেডিয়াম মেমারির নাগরিকদের জন্য তাই সকলে মিলে খেলা দেখতে আসুন। অতীতে আমরা সাব ডিভিশন খেলে রেখেছিলাম ভবিষ্যতে আরও টুর্নামেন্টের আয়োজন করা হবে। এদিন প্রথম খেলার মুখোমুখি হয়। সড়রা রাদ একাদশ, পূর্ব বর্ধমান, বনাম – বৈদ্যবাটী বি, এস, পার্ক হুগলী। সড়রা রাদ একাদশ ৩ — ০ গোলে হারায় বৈদ্যবাটী বি, এস, পার্ককে। পরপর তিনটি গোল করেন সড়রা দলের, তুষার হেমব্রম, বাতাস মুর্মু, গৌরাঙ্গ হাঁসদা। মাঠে উপস্থিত ছিলেন, পিরদাস মণ্ডল, বর্ধমান জেলা স্পোর্ট এ্যসোসিয়েসেনের সেক্রেটারি, ও বর্ধমান জেলা ফুটবল সেক্রেটারি বিবেকানন্দ সেন, ও মেমারি পৌরসভার কয়েক জন কাউন্সিলার বৃন্দ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























