২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩

লুপ্তপ্রায় বিরল প্রজাতির তিনটি বনবিড়াল উদ্ধার

হাসান লস্কর, জয়নগর: এই মুহূর্তে গ্ৰাম বাংলায় বিলুপ্তির পথে মেছো বিড়াল। শনিবার বিকেলে একাধিক বিরল প্রজাতির মেছো বিড়াল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। বিশেষ সূত্রে খবর পৌঁছায় বারুইপুর রেঞ্জের কুলতলীর পিয়ালী ফরেস্ট অফিসে। বকুলতলা থানার উত্তর পদুয়া গ্রামে এদিক-ওদিক ঘোরাফেরা করছে বেশ কয়েকটি ফিশিং ক্যাট। সাথে সাথে পিয়ালী বনদপ্তরের কর্মীরা বকুলতলা থানার উত্তর পদুয়া গ্ৰামে চলে যায়। সেখানে দেখতে পাওয়া যায় ধান ক্ষেতে তিনটি মেছো বিড়াল ঘোরাফেরা করছে।

বনদপ্তরের কর্মীরা লুপ্তপ্রায় বিরল প্রজাতির মেছো বিড়াল গুলি উদ্ধার করে নিয়ে আসে কুলতলীর পিয়ালী ফরেস্ট অফিসে। পিয়ালী বনদপ্তরের কর্মীরা জানান আগামী কাল মেছো বিড়াল গুলির শারীরিক পরীক্ষার পর সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।এ বিষয়ে পিয়ালী বনদপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক আবুজাফর মোল্লা তিনি জানালেন সুস্থ তিনটি ফিশিং ক্যাট আমরা সতর্কতার সহিত উদ্ধার করেছি এবং আগামীতে মেডিকেল পরীক্ষা করার পর জঙ্গলে ছেড়ে দেয়া হবে।

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লুপ্তপ্রায় বিরল প্রজাতির তিনটি বনবিড়াল উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার