২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০ ভাদ্র ১৪৩৩

আদালতের নির্দেশে কবর থেকে এক গৃহবধূর দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ!

মন্দিরবাজার,নুরউদ্দিন:আদালতের নির্দেশে কবর থেকে এক গৃহবধূর দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার থানার রামচন্দ্রপুর এলাকায়। রায়দিঘীর মেনা এলাকার বাসিন্দা নার্গিস পারভিনের (২৩) সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় মন্দিরবাজারের মিসবাউল হক মোল্লার (২৮)। তাদের ছোট এক সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে পণ সহ বিভিন্ন কারণে নার্গিসের উপর নির্যাতন চালাত স্বামী সহ শশুর বাড়ির লোকজনেরা। গত ৪ অক্টোবর অস্বাভাবিক মৃত্যু হয় নার্গিসের। বাপের বাড়ির পরিবারের অভিযোগ,

বধূকে পিটিয়ে খুনের পর শ্বশুরবাড়ির লোকজন জোর করে কবর দিয়ে দেয় বলে অভিযোগ। এরপর মন্দির বাজার থানার দারস্থ হয় বধূর বাপের বাড়ির লোকজনেরা। পরে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে দারস্থ হয় পরিবার। আদালত দেহের ময়নাতদন্তের নির্দেশ দেয়। আজ দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশাল পুলিশ বাহিনীর নিরাপত্তার মধ্যে কবর খুঁড়ে দেহ তোলা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ভাসুর সহ শ্বশুর বাড়ির লোকজনেরা পলাতক। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগণা থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি!

নবী দিবসে বোলপুরের সিঙ্গি গ্রামে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আদালতের নির্দেশে কবর থেকে এক গৃহবধূর দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ!

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, বুধবার