১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩

তুমুল ঝামেলার জেরে রুমমেটকে কুপিয়ে খুন এক প্রৌঢ়ের!

  • নতুন গতি
  • আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
  • 22

নিজস্ব সংবাদদাতা : তুমুল ঝামেলার জেরে রুমমেটকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে।ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসাই শহরে। পুলিশ সূত্রে খবর, রবিবার খুনের ঘটনাটি ঘটেছে। খুনে অভিযুক্ত রাজু শাহের রুমমেট ছিলেন ৫৮ বছরের রাধাকৃষ্ণন ভেঙ্কটরমন। একটি লজে থাকতেন দু’জনে। শনিবার কোনও একটি ইস্যুতে দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। যেটি রবিবার পর্যন্ত গড়ায়।

অভিযুক্ত জানিয়েছেন, এই বচসার পরেই রান্নাঘর থেকে ধারাল চাকু এনে রাধাকৃষ্ণনকে কুপিয়ে খুন করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা, তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খুনের ঘটনার পরেই অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে তারা।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তুমুল ঝামেলার জেরে রুমমেটকে কুপিয়ে খুন এক প্রৌঢ়ের!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার