২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

যাত্রীবাহী বিমান ভেঙে নিখোঁজ ১৫৭

নতুন গতি নিউজ ডেস্ক:মাঝ আকাশে ভাঙল যাত্রীবোঝাই বিমান। যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে মোট ১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান ইটি ৩০২। নাইরোবিগামী বোয়িং ৭৩৭–৮০০ ম্যাক্স বিমানে ছিলেন ১৪৯ জন যাত্রী এবং আটজন বিমানকর্মী।

স্থানীয় সময় রবিবার সকাল ৮.‌৪৪ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক কর্মী। ওই কর্মী আরও জানিয়েছেন, ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দূরে দক্ষিণপূর্বের ছোট শহর বিশোফ্‌তুতে ভেঙে পড়েছে ইটি ৩০২।
এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, আদিস আবাবার বোলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার সকাল ৮.‌৩৮ মিনিটে নাইরোবির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইটি ৩০২। নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০.‌২৫ মিনিটে অবতরণের কথা ছিল বিমানের। কিন্তু ওড়ার ছয় মিনিটের মধ্যেই বিমানের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি–র। ঘটনাস্থলে রওনা দিয়েছে উদ্ধারকারী এবং তদন্তকারী দল।

‌দুর্ঘটনার খবর জানতে পেরে তৎক্ষণাৎ ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইটারের মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিবারের উদ্দেশ্যে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। যদিও এখনও বিমান কোম্পানি বা বোলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে হতাহতের কোনও নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

যাত্রীবাহী বিমান ভেঙে নিখোঁজ ১৫৭

আপডেট : ১০ মার্চ ২০১৯, রবিবার