নিজস্ব সংবাদদাতা :আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে ইডেনে পরস্পর মুখোমুখি হচ্ছে নাইট রাইডার্স ও রাজস্থান রয়ালস। কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়েলস দুটি দলেরই মোট পয়েন্ট ১০, তিনটি করে বাকি রয়েছে ম্যাচ তাদের। এই ম্যাচে যে দল হারবে সেই দল প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। কেকেআর নিশ্চিত করতে চাইবে আজকের ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার রাস্তা। উভয় দলের ব্যাটিং শক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাটলার, হেট মায়ার, সঞ্জু স্যামসান যেকোনো ধরনের টার্গেট অনায়াসে ছোট করে নিতে পারে। বিশেষ করে বাটলার ও হেটমায়ার। অবলীলা ক্রমে পরপর ওভার বাউন্ডারি মারতে ওস্তাদ তারা। তবে নাইট শিবিরে রয়েছে রাসেলের মত মেশিনগান, বড় ছক্কা মারার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। এছাড়া চলতি আই পি এলে তারকা হয়ে ওঠা রিংকু সিং। রিংকু সিং তার ব্যাটিং সম্বন্ধে জানিয়েছেন, বেশি চিন্তা-ভাবনা করে শট খেলতে হলে সমস্যা হতে পারে। যত শান্ত থাকা যাবে তত ভালো খেলা যাবে। রিঙ্কু রাসেলকে নিয়ে বেশ চিন্তায় রাজস্থান শিবির। ম্যাচের ভাগ্য কি হবে তা সময় বলে দেবে।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























