০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩

পরীক্ষা শেষ হতেই অকাল হোলিতে মাতল মাধ্যমিক পরীক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা :এক বছরের দীর্ঘ প্রস্তুতির অবসান শুক্রবার শেষ হল ২০২৩ মাধ্যমিক পরীক্ষা। এদিন ছিল মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই আনন্দ হুল্লোরে মেতে উঠতে দেখা গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের। জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে একই চিত্র দেখা গেল। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীরা মেতে উঠল আবীর খেলায়।রীতিমতো একে অপরকে রংবেরঙের আবির লাগিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেল পরীক্ষার্থীদের।

সারা বছর ধরে একটানা পড়াশোনা করার পর পরীক্ষা শেষ হতে যেন স্বস্তি মিলেছে পরীক্ষার্থীদের। তাই তাদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সর্বত্র। পরীক্ষার্থীরা জানিয়েছে,শুধু আবির খেলাই নয়, বিভিন্ন জায়গায় ঘোরারও পরিকল্পনা রয়েছে তাদের।

পর্ণশ্রীর পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পরীক্ষা শেষ হতেই অকাল হোলিতে মাতল মাধ্যমিক পরীক্ষার্থীরা

আপডেট : ৩ মার্চ ২০২৩, শুক্রবার