সেখ সামসুদ্দিন, ২১ ফেব্রুয়ারি : জামালপুর দুই অঞ্চলে কাঁশরা সংসদে আজ তারা দিদির সুরক্ষা কবচের প্রচার করেন। উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি মিঠু পাল, জামালপুর ২ পঞ্চায়েত প্রধান মনিকা মুরমু, উপপ্রধান উদয় দাস সহ অন্যান্যরা। ভুবনেশ্বর মন্দিরের পূজো দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়। পরবর্তী পর্যায়ে তারা বাড়ি বাড়ি গিয়ে দিদির সুরক্ষা কবচের প্রচার করেন এবং এখনও পর্যন্ত যদি কেউ সরকারি প্রকল্পের সাহায্য না পায় তা পাওয়ার ব্যবস্থা করে দেন। এরপর তারা যান স্থানীয় কালনা কাঁসরা হাইস্কুলে সেখানে বিদ্যালয়ের কচিকাচাদের সঙ্গে তারা কথা বলেন ও বিদ্যালয়ে ঘুরে দেখেন। এরপরে পঞ্চায়েতে গিয়ে প্রধান উপপ্রধান সহ সমস্ত সদস্যদের সঙ্গে কথা বলেন। আজ এখানেই মধ্যাহ্নভোজন এবং রাত্রি বাস পরের দিন সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি শেষ হবে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
দিদির সুরক্ষা কবচ অনুষ্ঠানে যোগ দিতে জামালপুরে এলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার।
-
নতুন গতি - আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- 12
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















