২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ভাতারে নবান্ন খেয়ে অসুস্থ ৮

সম্প্রীতি মোল্লা,ভাতার : পূর্ব বর্ধমান জেলার ভাতারে মুরারিপুরে নবান্ন অনুষ্ঠানে খাবার খেয়ে একই পরিবারের অসুস্থ আট জন, তারা ভর্তি ভাতার ব্লক হসপিটালে।সারা রাজ্য জুড়ে চলছে নবান্ন অনুষ্ঠান, ভাতার ব্লকেও বিভিন্ন গ্রামে এই অনুষ্ঠান চলছে মহা ধমধানে। গত রবিবার ভাতারের মুরারিপুরে নবান্ন অনুষ্ঠান ছিল। নবান্ন অনুষ্ঠানের খাবার খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ। ভর্তি ব্লক হসপিটালে। এর মধ্যে তিনজনের অবস্থা অবনতি ঘটলে তাদের পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজে।

অসুস্থ ব্যক্তিদের নাম লোকনাথ ঘোষ, অশেষ ঘোষ, বিজলী ঘোষ, টিনা ঘোষ, রাজলক্ষ্মী ঘোষ, অপর্ণা ঘোষ, অন্নপূর্ণা ঘোষ ও বংশীধর ঘোষ ।এর মধ্যে লোকনাথ ঘোষ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ছাত্র। তার মন্তেশ্বরের মালডাঙ্গা হাইস্কুলের টেস্ট পরীক্ষা চলছে।ভাতার ব্লক আধিকারিক জানিয়েছেন যে -‘ দ্রুত চিকিৎসা শুরু হয়েছে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখছে চিকিৎসকরা। তবে কোন খাবার থেকে এই ফুড পয়জেন হয়েছে তা এখনো জানা যায়নি’। এই ঘটনায় মুরারিপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভাতারে নবান্ন খেয়ে অসুস্থ ৮

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, সোমবার