২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বিজয়া সম্মেলনীর মধ্যে দিয়ে পুরনো দলীয় কর্মীদের সংবর্ধনা যাপন

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এখন জেলায় জেলায় চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। তার ব্যাতিক্রম নয় ডায়মন্ড হারবার বিধানসভাও। ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো জিয়ঞ্চ হাঁড়া গার্ডেনে। এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিনেত্রী কৌশানি মুখার্জি,স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার,২নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,২নম্বর ব্লকের যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,সরিষা অঞ্চলের অবজারভার তথা যুব নেতা শামীম আহমেদ মোল্লা,ডা:হা: ও যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস ,জেলা পরিষদের সদস্যা ডলি কয়াল,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক,শমীক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,কালীদাস প্রমানিক,জেলা পরিষদের সদস্যা ওয়াহিদা রহমান গায়েন,সহ সভাপতি বিমলেন্দু বৈদ্য,মইদুল ইসলাম,রফিক মোল্লা। এছাড়াও এই সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার-২ নম্বর ব্লকের সমস্ত বুথ স্তরের নেতা নেত্রীবৃন্দ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরাও। এইদিনের এই বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত বিশিষ্ট অতিথি জনদের পাশাপাশি দলের কর্মীদেরকে এবং এলাকার বিশিষ্ট গুণীজনদেরকে বিজয়ার শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। আগামী পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে,তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদেরকে সবসময় মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের কাজে সর্বদা সামিল হওয়ার আহ্বান জানানো হয় এই সম্মিলনীর অনুষ্ঠানের মাধ্যমেই।এছাড়াও ২নম্বর ব্লক সভাপতি অরুমোয় গায়েন বলেন আগামী পঞ্চায়েত ভোটে বিরোধীরা যাতে কোনো সীটে জয়লাভ না করতে পারে সেইরকম ভাবে সংগঠন করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদেরকেই।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজয়া সম্মেলনীর মধ্যে দিয়ে পুরনো দলীয় কর্মীদের সংবর্ধনা যাপন

আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার