০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩দিন ব্যাপী রাজারামপুর হাইস্কুলে শত বর্ষপূর্তি উদযাপন

  • নতুন গতি
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • 10

রহমতুল্লাহ, লালগোলা : বুধবার নতুন বছরের প্রথমদিনেই শুরু হলো তিন দিন ব্যাপী লালগোলা রাজারামপুর হাইস্কুলে শত বর্ষপূর্তি উদযাপন, এদিন ফিতে কেটে শতবর্ষ উদযাপনের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা কলকাতা মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজের প্রাক্তন প্রফেসর বিমলেন্দু সরকার। অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সকাল সকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় রাজারামপুর হাই স্কুলের শতবর্ষ উদযাপন।এদিন স্কুলের পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক নানা আয়োজন। ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃত্তি, নৃত্য, গান সহ পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ ছিল চোখে পড়ার মত।শতবর্ষ উদযাপনকে ঘিরে ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মত। রাজারামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মানিক বিশ্বাস জানান শতবর্ষ উদযাপনের প্রথম দিনে যেভাবে সাড়া পেলাম সত্যি গর্ব হচ্ছে আমাদের, আগামী আরও দুই দিন সুন্দর ভাবে আমাদের শতবর্ষ উদযাপন সফল হবে বলে মনে করি।

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে  বিধায়ক মানব গুহ’কে সংবর্ধনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৩দিন ব্যাপী রাজারামপুর হাইস্কুলে শত বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ২ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার