রহমতুল্লাহ,সাগরদিঘী : প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর বটতলা মোড়ে জমীয়তে আহলে হাদীস (কাবিলপুর শাখা) এর নেতৃত্বে অনুষ্ঠিত হল একটি বিশেষ পথসভা। যার মুল উদ্দেশ্যে ছিল ২৫ শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারী কেন্দ্রীক পিকনিক ও গান-বাজনা বিষয়ক সচেতনতা এবং এর ভয়াবহতা। যত দিন যাচ্ছে মুসলিম যুব সমাজ ধাবিত হচ্ছে অপসংস্কৃতির দিকে।ভুলে যাচ্ছে নিজের সর্নোজ্জল আদর্শ সংস্কৃতি।মুলত মুসলিম যুব সমাজকে অপসংস্কৃতির কালো থাবা থেকে রক্ষা করায় করাই ছিল এই সভার মুল লক্ষ্য । পাশাপাশি হিন্দু – মুসলিম নির্বীশেষে সকল যুবককে বেপরোয়া ড্রাইভিং,মদ্যপান ,উচ্চ আওয়াজে গান-বাজনা ও ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে সচেতন করা হয়।এই এবং এই দুটো দিনকে সম্পূর্ণ রূপে বয়কোট করার আহ্বান জানানো হয়। কোন দিবস কে বিশেষ ভাবে উজ্জাপন ও কারো জন্ম দিবস পালন করা সম্পূর্ণ হারাম।প্রায় সমস্ত আলোচকই এই বিষয়ে মুসলিম জনগোষ্ঠীকে সচেতন করেন। কোন ভাবেই যেন কোন মুসলিম যুবক এই দিনে পিকনিক বা গানবাজনায় জড়িত হতে না পারে সে দিকে প্রতিটি অভিভাবকে সজাগ দৃষ্টি রাখার প্রতি জোরালো আহ্বান জানান।উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ ফাইজুদ্দিন আসারী সাহেব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ মোঃ কাজেম আলি,জামিল আখতার,মুর্শিদ সারোয়ার জাহান, মোঃ ইমরান হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রউফ,আব্দুর রাজ্জাক, মাও :আতাউর রহমান ,মাও:মানিরুল ইসলাম প্রমুখ। অবশেষে সভাপতি সাহেব সভা শেষের দোয়া পাঠের পর সভার সমাপ্তি ঘোষণা করেন।
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
২৫ শে ডিসেম্বর এবং ১লা জানুয়ারী দিন পিকনিক গানবাজনা নিষিদ্ধ
-
নতুন গতি - আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, শুক্রবার
- 17
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























