০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

২৫ লিটার অবৈধ চোলাই মদ ও সাইকেল সহ ধৃত-১ লোকপুরে

খান আরশাদ, বীরভূম:

ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বীরভূমের বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকার গ্রামগুলোতে ঢুকে পড়ছে চোলাই পাচারকারীরা। বৃহস্পতিবার লোকপুর থানার OC পার্থ কুমার ঘোষ গোপন সূত্রে খবর পান যে ঝাড়খন্ড রাজ্যের বাগডহরী থানা এলাকার দিক থেকে এক ব্যক্তি সাইকেলে করে চোলাই মদ নিয়ে পাচারের উদ্দেশ্যে লোকপুরের দিকে ঢুকছে। স্থানীয় থানার বারাবন জঙ্গল মোড়ে লোকপুর থানার SI প্রবীর কুমার মন্ডল সহ অন্যান্য পুলিশ কর্মীরা নাকা চেকিং চলাকালীন বৃহস্পতিবার রাত্রি ৮ টা নাগাদ ঝাড়খণ্ড দিক থেকে আসা ওই সাইকেল আরোহীকে আটক করে এবং তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করে। অবৈধ চোলাই মদ ও সাইকেলটি বাজেয়াপ্ত করে লোকপুর থানার পুলিশ। ধৃতের নাম দুলাল বাগ্দী। বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামে। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে থেকে চোলাই মদ নিয়ে লোকপুরের রুপুষপুর গ্রামের রাজু বাগ্দী ও রবীন বাগ্দী নামক দুই ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধৃতকে শুক্রবার লোকপুর থানার পক্ষ থেকে দুবরাজপুর আদালতে তোলা হয়।

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের উদ্যোগে  বিধায়ক মানব গুহ’কে সংবর্ধনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

২৫ লিটার অবৈধ চোলাই মদ ও সাইকেল সহ ধৃত-১ লোকপুরে

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৫, শুক্রবার