সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সম্মিলনী ক্লাবের উদ্যোগে মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সহযোগিতায় দুদিনের রক্তদান শিবির করা হয়। সম্মিলনী ক্লাবের উপদেষ্টা ও অন্যতম সদস্য মহঃ আবু হোসেন জানান তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুইদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হলেও মহিলা পুরুষ নির্বিশেষে এত মানুষ উৎসাহি যে তিন দিন করতে পারলে সুবিধা হয়। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখব সরকারি নিয়ম মেনে যদি সম্ভব হয় চেষ্টা করব। রক্তদান শিবিরে রক্ত গ্রহণ করছে বর্ধমান শহীদ শিবশঙ্কর সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্ক। এদিন উপস্থিত ছিলেন মেমারি পুরসভার প্রশাসক সদস্য সুপ্রিয় সামন্ত, মেমারি ১ ব্লক যুব সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কুমার কান্তি রায়, সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ সদস্যবৃন্দ, ক্লাব সভাপতি সেখ সোভান, সেখ সাইদুল সহ সকল সদস্যবৃন্দ। এদিন ৪০ জন মহিলা ও পুরুষ সমানভাবে অংশগ্রহণে রক্ত দেন এবং দুই দিনে মোট আশি জনের রক্ত সংগ্রহ করা হবে।
১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩
BREAKING :
মেমারি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের সম্মিলনী ক্লাবের উদ্যোগে দুদিনের রক্তদান শিবির করা হয়।
-
নতুন গতি - আপডেট : ৩০ মে ২০২০, শনিবার
- 154
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























