ফালাকাটা: ফালাকাটা কলেজে যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়। শনিবার কলেজের সেমিনার কক্ষে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সরস্বতী বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শুরু হয়। অনুষ্ঠানের সূচনায় কলেজের অধ্যক্ষ ড. সুভাষচন্দ্র দাস স্বাগত ভাষণ প্রদান করেন। তিনি পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। এরপর ইতিহাস বিভাগের অধ্যাপক তথা আইকিউএসি-র সমন্বয়কারী ড. সুব্রত দেবনাথ পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি ১৯৩৫ সালের ভারত শাসন আইন, দেশভাগের পূর্ববর্তী পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গকে পৃথক প্রদেশ হিসেবে গঠনের ক্ষেত্রে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার উপর আলোকপাত করেন।
বাংলা বিভাগের অধ্যাপক ড. রঞ্জন রায় দিনটির রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বলেন, ইতিহাস রচনায় অনেক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষিত থেকে যায়। তিনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে আরও বেশি জানার আহ্বান জানান।রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অভিরঞ্জন বর্মন দেশভাগ, র্যাডক্লিফ কমিশনের ভূমিকা এবং তার প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ইতিহাস ও রাজনীতি পরস্পর সম্পর্কযুক্ত। পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গঙ্গামায়া তামাং বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা কনিকা আচার্য। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও আইকিউএসি-র যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীরা বিষয়ভিত্তিক আলোচনা থেকে সমৃদ্ধ
নতুন গতি 



















