আনজুম মুনির, কলকাতা: ভোটের ফল বের হওয়ার এতদিন পরে হঠাৎ মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘ ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে।’ সেই সত্য সকলে সবসময় মেনে নিতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও পারেননি। ফলতার ফল বের হওয়ার পরেই তিনি দাবি করেন যে ২২০ থেকে ২৩০টা আসন পাওয়ার কথা ছিল তৃণমূলের, কিন্তু পাশা উল্টে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমাকে, আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। জেতা জায়গা হারিয়ে দেওয়া হয়েছে। এই পাশাটা উল্টে দেওয়া হয়েছে অন্তত ১৫০ সিটে। আমরা ২২০ থেকে ২৩০টা আসন পেতাম। মানুষের কোনও দোষ নেই। এইভাবে কোনও রাজ্য চলতে পারে না। অনেকে ভয় পাচ্ছেন। কেউ ভাবছেন আমার চাকরিটা কী হবে, কেউ ভাবছেন আমার ব্যবসাটা কী হবে।”
একনজরে যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
– যুবভারতীর মূর্তি প্রসঙ্গে মমতা বলেন, ‘ছোট ছোট শিশুরা ওখানে সেলফি তুলত। ফিফা অ্যাপ্রিসিয়েট করেছিল। সেটা ভেঙে দিলেন।’
– আপনারা আজান চান না। শব্দের মাত্রা বেঁধে দিন। সবার জন্য একই নিয়ম করুন। কারও অধিকার আপনি কাড়তে পারেন না।
– যে সুদীপ পোল্লে, পহেলগাঁওয়ের ঘটনায় মৃতের পরিবারের দেখাশোনা করেন, তাঁকে গ্রেফতার করলেন।
– আপনারা ভোট লুঠ করেছেন। আমাদের দু থেকে আড়াই হাজার কর্মীকে গ্রেফতার করেছেন, হকারদের জীবন-জীবিকা কেড়ে নিয়েছেন। পার্টি অফিস ভেঙে দিয়েছেন।
– ইভিএমের মেশিনের রিপোর্ট চাই আমাদের। উপরওয়ালা দেখছে। আপনি বাংলাকে লুঠ করেছেন। আপনার দিল্লি চলে যাবে।
নতুন গতি 























