০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩
০৮ জুলাই ২০২৬, বুধবার, ২৩ আষাঢ় ১৪৩৩

স্বপ্নভঙ্গের পরও ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রত্যয় ভিনিসিয়ুসের

নিউজ ডেস্ক: প্রতিটি আসরেই কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ২০২৬ বিশ্বকাপেও সেই হতাশার ধারাবাহিকতা ভাঙতে পারেনি সেলেসাওরা।

ক্লাব ফুটবলে সফল কোচ কার্লো আনচেলত্তির অধীনে এবং একঝাঁক তারকা ফুটবলার নিয়েও শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিশ্ব কাপ থেকে বিদায় নিতে হওয়ায় হতাশ ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে এই ব্যর্থতায় ভেঙে না পড়ে দলকে আবারও সাফল্যের পথে ফেরানোর অঙ্গীকার করেছেন তিনি।

ভিনিসিয়ুস বলেছেন, বিশ্বকাপ থেকে বিদায় মেনে নেওয়া সবসময়ই খুব কঠিন। এমন মুহূর্তে আসলে বলার মতো খুব বেশি কিছু থাকে না।

তিনি আরও বলেছেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে খেলতে পারিনি। যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন, সেই সমর্থকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তবে একটি বিষয় নিশ্চিত—ব্রাজিলকে আবারও বিশ্বের সেরা পর্যায়ে ফিরিয়ে আনতে আমি লড়াই চালিয়ে যাব।

বিশ্বকাপের আরেকটি হতাশাজনক সমাপ্তির পরও ভিনিসিউসের এই প্রতিশ্রুতি ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য ভবিষ্যতের নতুন আশার বার্তা হয়ে এসেছে।

পর্ণশ্রীর পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্বপ্নভঙ্গের পরও ব্রাজিলকে শীর্ষে ফেরানোর প্রত্যয় ভিনিসিয়ুসের

আপডেট : ৮ জুলাই ২০২৬, বুধবার