২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

উন্মুক্ত পরিবেশে প্রথম বসন্ত উৎসব ন‌ওদায়

হামিম হোসেন মণ্ডল, ন‌ওদা : সোমবার বিকেলে মুর্শিদাবাদের ন‌ওদায় প্রথম বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েগেল। এর আগে কলেজে গণ্ডির মধ্যে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বসন্ত উৎসব সীমাবন্ধ ছিল ন‌ওদায়। এদিন ন‌ওদায় প্রথম মুক্ত পরিবেশে শান্তিনিকেতন আবহে আমতলা হাই স্কুলের খেলার মাঠে বসন্ত উৎসব অনুষ্ঠিত হল নদিয়ার নৃত্য শিক্ষকের ডমরু ড্যান্স এ্যাকাডেমির পরিচালনায়। এই এ্যাকাডেমিতে নৃত্যের প্রশিক্ষণরত প্রায় পঞ্চাশের অধিক ছাত্র-ছাত্রী এদিন নৃত্য পরিবেশন করেন। ছাত্রীদের সংখ্যা ছিল অধিক। উপস্থিত ছিলেন তাদের মায়েরাও। সকলেই বাসন্তী রঙের পোশাক পরেছিলেন।

অতিথির মধ্যে ছিলেন সাহিত্য, সংস্কৃতি ও সংবাদ জগতের কিছু মানুষ। আয়োজকদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে সৈয়দ শীষমহাম্মদ, মফিদুল ইসলাম, হামিম হোসেন মণ্ডল, হান্নান বিশ্বাস প্রমুখকে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

উন্মুক্ত পরিবেশে প্রথম বসন্ত উৎসব ন‌ওদায়

আপডেট : ২৯ মার্চ ২০২২, মঙ্গলবার