২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

‘‘কর্মী আত্মহত্যা করেছে, অথচ বিজেপি-র কেউ খোঁজও নিতে আসেননি’’: তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম

  • নতুন গতি
  • আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • 9

নতুন গতি নিউজ ডেস্ক: ভবানীপুরে উপনির্বাচনের আগের রাতে আত্মহত্যা করেছেন এক বিজেপি কর্মী। এমনই অভিযোগ করলেন পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদের অভিযোগ, ‘‘যিনি আত্মহত্যা করেছেন, তিনি আমার বন্ধু। নাম ইন্দ্রজিৎ সেন। গত বছর ওকে ভুল বুঝিয়ে বিজেপি-তে যোগ দেওয়ানো হয়েছিল। পরে ভুল বুঝতে পারলেও লজ্জায় আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কাল রাতে আত্মহত্যা করেছে।’’

বুধবার ভবানীপুরে উপনির্বাচন চলাকালীনই বিজেপি-র বিরুদ্ধে এই অভিযোগ এনে ফিরহাদ বলেন, ‘‘কর্মী আত্মহত্যা করেছে, অথচ বিজেপি-র কেউ খোঁজও নিতে আসেননি।’’ তিনি এ-ও বলেন, ‘‘আসলে বিজেপি-র কোনও অর্গানাইজেশন নেই। যাঁদের গত বছর বুঝিয়ে সুঝিয়ে বিজেপি-তে নিয়ে এসেছিল, তাঁরা ফিরে যাচ্ছেন। দরজায় দরজায় ঘুরে নির্বাচনী প্রচারের সময় তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ফিরতে চেয়েছেন।’’

ফিরহাদকে প্রশ্ন করা হয়েছিল, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে কেমন ভোট পড়বে বলে তাঁর মনে হয়? ফিরহাদ বলেন, ‘‘ভাল ভোট পড়বে। সাধারণ নির্বাচনের মতো না হলেও ভাল ভোট পড়েছে সকাল থেকে।’’

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘‘কর্মী আত্মহত্যা করেছে, অথচ বিজেপি-র কেউ খোঁজও নিতে আসেননি’’: তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার