নিজস্ব প্রতিবেদক:- পথ দুর্ঘটনায় মৃ্ত্যু হল একই পরিবারের তিনজনের। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল স্বামী, স্ত্রী ও তাঁদের দেড় বছরের ছেলের। ট্রেলার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিন জনের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার দুর্লভপুর বড়জোড়া ইন্ডাস্ট্রিয়াল করিডোরের শ্রীচন্দনপুর পেট্রল পাম্পের কাছে। আটক করা হয়েছে ট্রেলারটিকে।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, একটি বাইকে সঞ্জয় মহন্ত, তাঁর স্ত্রী অর্চনা মহন্ত ও তাঁদের দেড় বছর বয়সী ছেলে শুভম মহন্তকে নিয়ে বড়জোড়ার দিক থেকে গঙ্গাজলঘাটির ডুমুরিয়া গ্রামে নিজেদের বাড়িতে ফিরছিলেন। শ্রীচন্দনপুর গ্রামের কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেলার সজোরে মুখোমুখি ধাক্কা মারে বাইকটিকে। রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। খবর পেয়ে ঘটনাস্থালে পৌঁছয় গঙ্গাজলঘাটি থানার পুলিস। গুরুতর জখম অবস্থায় আহতদের উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মা ও ছেলের।
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























