১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

লাচেনে পর্যটকদের উদ্বার করে নিয়ে আসল সেনাবাহিনী

নিজস্ব সংবাদদাতা : আজ সকালে সিকিমের লাচেনে আটকে থাকা পর্যটক দের উদ্বার করল সেনাবাহিনীর জওয়ানেরা। আজ সকালে সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার সিকিমে আটকে থাকা পর্যটক দের উদ্বার করে নিরাপদ আশ্রয়ে পৌছে দেয়। উল্লেখযোগ্য সিকিমে বিপর্যয়ের পরে আজকেই প্রথম সেনাবাহিনীর হেলিকপ্টার আটকে থাকা পর্যটক দের উদ্বার করতে শুরু করল। প্রায় তিনশো পর্যটককে তারা উদ্বার করে আজ সকালেই। পর্যটকদের মধ্যে কয়েকজন বিদেশী পর্যটক। আজ সকাল সাড়ে আটটা থেকেই সেনাবাহিনীর হেলিকপ্টার আটকে থাকা পর্যটকদের উদ্বার করা শুরু করে। অনেক পর্যটকই এর মধ্যে ঠান্ডার কারনে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের হেলিকপ্টারের মধ্যেই চিকিৎসা শুরু করেন সেনাবাহিনীর ডাক্তারেরা। ঠান্ডা থাকায় হেলিকপ্টারের মধ্যেই রাখা ছিল কম্বল। জানা গেছে যদি আবহাওয়া ভালো থাকে তবে আজকে দুপুরেও পর্যটকদের উদ্বার করবে সেনাবাহিনীর জওয়ানেরা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল এবং পরশুও হেলিকপ্টারে করেই উদ্বার করা হবে আটকে থাকা পর্যটকদের। এদের মধ্যে যাদের শারীরিক অবস্থা ভালো নয় এবং যারা বয়ষ্ক তাদেরই প্রথম উদ্বার করা হবে প্রথমে। হেলিকপ্টারের মধ্যে আছে অত্যাধুনিক সরঞ্জাম যাতে সমস্যা তৈরী হলে তার সমাধান করা যায়। তবে আবহাওয়া ভালো হয়ে গেলে অন্য ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধানেরা।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লাচেনে পর্যটকদের উদ্বার করে নিয়ে আসল সেনাবাহিনী

আপডেট : ৯ অক্টোবর ২০২৩, সোমবার