নিউজ ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর এক হাইভোল্টেজ ম্যাচে সুইজারল্যান্ড ৭ জুলাই মুখোমুখি হবে কলম্বিয়ার। ম্যাচটি হবে কানাডার ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে।
নকআউট পর্বে পা রাখার আগে উভয় দলই দুর্দান্ত ফর্মে রয়েছে। সুইজারল্যান্ড তাদের শেষ ম্যাচে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে, অন্যদিকে কলম্বিয়া ঘানাকে ১-০ গোলে পরাজিত করে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে।
সুইজারল্যান্ড দীর্ঘ ৮৮ বছরের খরা কাটিয়ে তাদের দারুণ পারফরম্যান্স ধরে রেখেছে। গ্রুপ পর্বে ও শেষ ৩২-এ দলটির রক্ষণভাগ ছিল অত্যন্ত শক্তিশালী। ব্রিল এমবোলো এবং ড্যান এনদোয়ের মতো ফরোয়ার্ডরা দারুণ ছন্দে থাকায় সুইস আক্রমণভাগ যেকোনো সময় প্রতিপক্ষের রক্ষণকে চাপে ফেলতে পারে।
আর লাতিন আমেরিকার পরাশক্তি কলম্বিয়া তাদের শেষ ম্যাচে ঘানাকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে আছে। জেমস রদ্রিগেজ ও লুইস দিয়াজের মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া এই দলটি আক্রমণাত্মক ফুটবলে বেশ পারদর্শী। গ্রুপ পর্বে তারা উজবেকিস্তান ও ডিআর কঙ্গোর বিপক্ষে জয় এবং পর্তুগালের সঙ্গে ড্র করে নিজেদের শক্তি প্রমাণ করেছে।
উভয় দলই টুর্নামেন্টে অসাধারণ রক্ষণাত্মক দৃঢ়তা দেখিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী কলম্বিয়া কিছুটা ফেভারিট হলেও সুইসদের সাম্প্রতিক ফর্ম যেকোনো অঘটন ঘটাতে সক্ষম। নকআউটের এই রোমাঞ্চকর লড়াইয়ে যারা জিতবে, কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা বা মিসর।
এই লড়াইয়ের আগে দেখা যাচ্ছে সুইজারল্যান্ড ও কলম্বিয়া মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে কলম্বিয়া। সাম্প্রতিক র্যাঙ্কিংয়ে কলম্বিয়া ১১তম এবং সুইজারল্যান্ড ১৫তম স্থানে রয়েছে। তবে দুই দলই বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে এবং এখন পর্যন্ত নকআউট পর্বে কোনো দলই গোল হজম করেনি।
আর ম্যাচ পূর্ব পূর্বাভাস ও বিশ্লেষণে দেখা যাচ্ছে লাতিন আমেরিকার দল কলম্বিয়ার জয়ের সম্ভাবনা ৪২.৬%, অন্যদিকে সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ২৭.৯% এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৯.৫% দেখানো হয়েছে। তবে নক আউট টুর্নামেন্ট। এক জনকে বিদায়
নিতেই হবে টাই ব্রেকারের মাধ্যমে।
নতুন গতি 

























