২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

আনন্দপুরে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা পথসভা.

নিজস্ব সংবাদদাতা, আনন্দপুর : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দু মাস ব্যাপী চলছে রোড সেফটি মান্থ। এই উপলক্ষে রবিবার আনন্দপুর বাস স্ট্যান্ডে একটি সচেতনতা মূলক পথ সভার আয়োজন করা হয় জেলা পুলিশ ও আনন্দপুর থানার উদ্যোগে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এস পি (ডি & টি) , আনন্দপুর থানার ও সি সুবীর মাঝি, সি আই প্রনবেশ মাহাত, এলাকার বিশিষ্ট সমাজসেবী তপন চক্রবর্তী, আনন্দপুর ট্রান্সপোর্ট ইউনিয়নের সম্পাদক উত্তম পাঁজা, স্থানীয় চিকিৎসক ডঃ দিলীপ পান প্রমুখ।

অনুষ্ঠানের সূচনা হয় স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে। এই উপলক্ষে এই দিন একটি পথ নিরাপত্তা সংক্রান্ত কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কুইজ পরিচালনার জন্য উপস্থিত ছিলেন জেলার প্রথিতযশা কুইজ মাস্টার মেদিনীপুর কুইজ কেন্দ্রের অরিন্দম দাস ও পুলিশ কর্মী কুইজমাস্টার শুভরাজ আলি খান। কুইজকে ঘিরে উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উপস্থিত পুলিশ আধিকারিকরা পথ নিরাপত্তার নানান দিক নিয়ে সুন্দর আলোচনা করেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আনন্দপুরে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা পথসভা.

আপডেট : ৩১ জানুয়ারী ২০২২, সোমবার