২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

রমজানের শুরুর আগেই খাদ্য সামগ্রী বিলি করলেন হিন্দু মহিলা রিয়া রুবি

আজিজুর রহমান, পুরুলিয়া : আর হাতে গোনা দু তিনদিন পরই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান। যে মাসে এমমাস যাবত সিয়াম সাধনা করে থাকেন মুসলিম ভাইয়েরা। তারা ভোর বেলায় সেহেরি খেয়ে সারাদিন সম্পুর্ণভাবে উপস করে পরম সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করে থাকেন। এমন মাসে সম্প্রীতির বার্তা দিতে এগিয়ে এলেন হাবড়া অশোকনগরের বিশিষ্ট সমাজ সেবী রিয়া রুবি। তার উদ্দ্যোগ পুরুলিয়ার বরাবাজারে ত্রিশ জন দুস্থ মুসলিম পরিবারের হাতে রমজানের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তার ওই সাহায্য নিয়ে সুদুর গলসি থেকে পুরুলিয়া পৌছান পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি জাকির হোসেন। তিনিই সমগ্র ব্যবস্থাপনা করেন। তাকে সহযোগিতা করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সুমিতা সিংহ মল্ল। এদিন তারা বরাবাজার এলাকার ত্রিশটি পরিবারের হাতে খেজুর, আপেল, চিনি, ছোলা, বেসন, সরসে তেল, সহ বেশকিছু শুকনো খাবার তুলে দেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি জাকির হোসেন জানান, ভারত বর্ষ সম্প্রীির দেশ। তাই সম্প্রীতি ছড়িয়ে দিতে তিনি তার হিন্দু বোনের দেওয়া রমজানের খাদ্যের  নিয়ে পুরুলিয়ায় এসেছেন। যাতে করে রমজান মাসে এই এলাকার মানু‌ষের কিছুটা হলেও উপকার আসে। পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সুমিতা সিংহ মল্ল বলেন, রিয়ারুবি সবসময় রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের সমাজ সেবা মুলক কাজ করেন। সম্প্রীতি অক্ষুন্ন রাখতে তার এই উদ্দ্যোগ খুবই প্রশংসনীয়। মুসলিম এলাকায় হিন্দু মহিলার এমন কাজে খুশি হয়েছেন বরাবাজার এলাকারও মানুষ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রমজানের শুরুর আগেই খাদ্য সামগ্রী বিলি করলেন হিন্দু মহিলা রিয়া রুবি

আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার