মহিউদ্দীন আহমেদ, বোলপুর: মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর হামলা ও ত্রানের মাল লুঠ করার প্রতিবাদে বিক্ষোভ দেখালো জমিয়তে উলামায়ে হিন্দের বীরভূম জেলা শাখার ইলামবাজার ব্লক কমিটি। শনিবার ইলামবাজারে ব্লক কমিটির তরফে হাফেজ ওবাইদৌল্লাহর নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়। জমিয়তে উলামায়ে হিন্দের তরফে ওবাইদৌল্লাহ সাহেব বলেন, রাজ্যের মন্ত্রী জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীন নেতা মৌলনা সিদ্দিকুল্লাহ চৌধুরী উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানাচ্ছি। গতকাল চব্বিশ পরগনাতে আম্ফানে ক্ষতিগ্রস্তদের জন্য রিলিফ নিয়ে যাচ্ছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই সময় তার উপর হামলা হয়। তার দেহরক্ষীর উপরও হামলা হয়। লুঠ করা হয় রিলিফের মালপত্রও। ঘটনায় তৃনমূলের একটি অংশ জড়িত বলে জানা গেছে। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সমাজের শিক্ষিত সমাজও
১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























