২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

মঙ্গলকোটে রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সংস্কৃতি দিবস উদযাপন

পারিজাত মোল্লা  : সোমবার পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরে উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সংস্কৃতি দিবস উদযাপন করা হলো মঙ্গলকোটের ব্লক চত্বরে । এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী ও মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ । সঙ্গে ছিলেন যুব অধিকারী অমরনাথ মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ ও সংস্কৃতি মনোভাবাপন্ন এলাকার মানুষজন । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিতে মাল্যদান দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । নৃত্য, আবৃত্তি, দেশাত্মবোধক গান, কবিতা প্রভৃতি বিভাগে অংশগ্রহণ করে এলাকার কচিকাঁচারা ।এই মনোজ্ঞ অনুষ্ঠানে মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ বলেন, -“রাখি বন্ধনের মাধ্যমে আমাদের মধ্যে অবিশ্বাস সরে গিয়ে বিশ্বাসের বন্ধনের সম্পর্ক যাতে তৈরি হয় সেই আশা আমি রাখি “।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মঙ্গলকোটে রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সংস্কৃতি দিবস উদযাপন

আপডেট : ১৯ অগাস্ট ২০২৪, সোমবার