সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার দশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে চিনের অতর্কিত হানায় দেশের শহীদ কুড়ি জন বীর সেনার আত্মার শান্তি কামনায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে মোমবাতি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা প্রশাসনিক বোর্ডের কো-অর্ডিনেটর সুপ্রিয় সামন্ত সহ ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ। দশ নম্বর ওয়ার্ড অফিস থেকে শুরু করে সমগ্র ওয়ার্ড পরিক্রমা করে ওয়ার্ড অফিসেই শেষ হয়।
অপরদিকে দলুইবাজার ১ অঞ্চলে মেমারি ১ ব্লক যুব সভাপতি তথা তথা বাংলার যুব শক্তির জেলা কো-অর্ডিনেটর নিত্যানন্দ ব্যানার্জীর নেতৃত্বে চিনা হামলায় শহীদ স্মরণে মোমবাতি মিছিল করা গতকাল সন্ধ্যায়। সেখানে নগরকোনা ও সাহাপুর গ্রামে সিপিএম ও বিজেপি ছেড়ে শতাধিক শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করেন বলে জানান নিত্যানন্দ ব্যানার্জী। আজকেও বাগিলা অঞ্চলের এক সভায় বেশ কিছু মানুষ অন্যদল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মেমারি দশ নম্বার ওয়ার্ডে দেশের শহীদ বীর সেনার পরিবারের প্রতি সমবেদনা মোমবাতি মিছিল করা হয়
-
নতুন গতি - আপডেট : ২২ জুন ২০২০, সোমবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















