লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : মা মাটি মানুষের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কেন্দ্রীয় সরকারের বাংলার বঞ্চনার বিরুদ্ধে কলকাতা ও দিল্লিতে যে ধর্না সংগঠিত করছেন তার সমর্থনে পূর্ব বর্ধমানের জামালপুরে এক মহা মিছিলের আয়োজন করা হয়। নেতৃত্ব দেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহমুদ খান। এই মিছিলে উল্লেখ করা হয় যে, রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা অন্যায় ভাবে কেন্দ্রীয় বিজেপি সরকার আটকে রেখেছে সেই টাকা একুশ ফেব্রুয়ারি রাজ্য সরকার মিটিয়ে দেবে এক দুঃসাহসিক পদক্ষেপ। কেন্দ্রের এই বঞ্চনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা সমস্যায় পড়ছেন খেটে খা গরিব প্রান্তিক মানুষেরা। মানুষের হকের টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রাখার ফলে এক চরম সংকটের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক ব্যানার্জি এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। দিল্লিতে ও কলকাতায় রাজভবনের সামনে ধরনায় বসেছেন এই প্রান্তিক মানুষগুলোর অধিকার রক্ষার জন্য। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিলেন যে সেই টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে। সাধারণ মানুষের এই অধিকার রক্ষায় এত বড় সিদ্ধান্ত নিয়ে তাকে অর্থাৎ রাজ্য সরকারকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাতে দলীয় নির্দেশে পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মহা মিছিলের আয়োজন করা হয়। এদিন হালারা মোড় থেকে জামালপুর বাজার হয়ে বাসস্ট্যান্ডে মিছিল শেষ হয়। কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ যোগ দেন এই মিছিলে। মিছিলের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, সংখ্যালঘু ছেলের সভাপতি ওয়াসিম সরকার, এস সি ছেলের সভাপতি উত্তম হাজারি, এসটি ছেলের নেতা তারক টুডু সহ সমস্ত অঞ্চলের নেতৃত্ব, প্রধান, উপপ্রধানরা। এই মিছিল থেকে মুখ্যমন্ত্রীর নামে বারবার জয়ধ্বনি দেওয়া হয়। বিধায়ক অনুপ কুমার মাঝি বলেন পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভাতেই মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের টাকার বঞ্চনার বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি থেকে প্রতিবাদ শুরু করবেন বলে ঘোষণা করেছিলেন। ১০০ দিনের কাজের টাকা আমাদের রাজ্য সরকার মিটিয়ে দেবেন।। এর জন্য তিনি তাঁর বিধানসভার সমস্ত খেটে কাহা মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, এক ঐতিহাসিক ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সরকার যে মা মাটি মানুষের সরকার সেটা প্রমাণ হয়ে গেল। গরিব অসহায় খেটে খাওয়া মানুষগুলোর মুখে হাসি ফোটালেন তিনি। আর মাত্র ১০ থেকে ১২ ঘন্টা সময়ের মধ্যে এই মিছিলে প্রায় দশ হাজার মানুষ হাটলেন এর থেকেই প্রমাণ হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সাথেই মানুষ আছেন। ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রণাম, ধন্যবাদ ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানান। তবে ১০ ঘণ্টার ব্যবধানে মিছিলে এই বিপুল সংখ্যায় লোকের উপস্থিতি আগামী লোকসভা ভোটের মহড়া বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ধর্নার সমর্থনে জামালপুরে মিছিল।
-
নতুন গতি - আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















