নিজস্ব সংবাদদাতা :উত্তরাখণ্ডের ছোট্ট পাহাড়ি শহর যোশীমঠ ধ্বংসের মুখে। একাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল। এই ঘটনা রীতিমত উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রীতিমত ফোন করে মুখ্যমন্ত্রী ধামির কাছে যাবতীয় খোঁজখবর নেন বলে জানা গেছে। ইতিমধ্যেই ওই শহরকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়ে মামলা চলে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। জ্যোতির মঠের শংকরাচার্য এই ঘটনাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তিনি আর্থিক সহায়তার অনুরোধ করেছেন। তিনি অনুরোধ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী নামানো হোক। মোট ৫৬১ বাড়িতে ফাটল দেখা দিয়েছে, দিন দিন পরিস্থিতির মতো উদ্বিগ্ন হয়ে উঠেছে। রীতিমত চিন্তায় দিন কাটাচ্ছেন শহরের বাসিন্দারা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















