২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ঈদের নামাজ শেষে মিষ্টি এবং চারাগাছ বিলি উইনার ট্রাস্টের

রহমতুল্লাহ, সাগরদিঘী : গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর, আর এই ঈদকে সামনে রেখে এক অভিনব উদ্যোগ নিলো সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, এই ঈদের খুশী সবার মাঝে ভাগ করে নিতে, ঈদের নামাজ শেষে প্রত্যেক মুসল্লিদের হাতে মিষ্টি এবং চারাগাছ তুলে দিলেন ট্রাস্টের পক্ষ থেকে।পবিত্র রমজান মাসের ৩০ টি রোজা শেষ করেই মূলত এই খুশির ঈদে মেতে ওঠে রোজাদার ব্যক্তিরা, এদিন সাগরদিঘীর বাড়ালা অঞ্চলের বেড়গ্রাম ঈদগাহের সামনে প্রায় ৫০০ জন মুসল্লীকে ঈদের নামাজ শেষে মিষ্টিমুখ করান পাশাপাশি এই উৎসবের দিনে পরিবেশের কথা মাথায় রেখে সকলের হাতে তুলে দেওয়া হলো একটি করে পেয়ারা ও লেবু গাছের চারা । ট্রাস্টের অন্যতম সদস্য রাহুল ভকত ও অরুনিতা দাস বলেন এই চরম বিশ্ব উষ্ণায়নের যুগে মানব সমাজ ও সুস্থ পরিবেশ গড়ে তোলার একমাত্র উপায় হল এই ‘গাছ’ আর সেকথা মাথায় রেখেই এই কর্মসূচি।ট্রাস্টের পক্ষ থেকে এই পবিত্র ঈদুল ফিতর প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি এই কামনা করি ।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঈদের নামাজ শেষে মিষ্টি এবং চারাগাছ বিলি উইনার ট্রাস্টের

আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার