নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়ার জন্য ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের ৫০ জন সদস্য। এই বিষয়ে ফিফার নৈতিকতা কমিটিকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা।
যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কয়ার’ গত বছর ডিসেম্বরে ইনফান্তিনোর বিরুদ্ধে একটি অভিযোগ করেছিল। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা একটি চিঠিতে স্বাক্ষর করে ফেয়ারস্কয়ারের সেই অভিযোগের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন।
ফেয়ারস্কয়ার গত বৃহস্পতিবার রাতে চিঠিটি প্রকাশ করেছে। গত ২৯ জুনের ডেটলাইনে লেখা সেই চিঠিতে বলা হয়েছে, ফিফার নিজস্ব নৈতিকতা বিধি অনুযায়ী সভাপতি ইনফান্তিনোকে অবশ্যই ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ থাকতে হবে। ইউরোপের ১৩টি দেশের ৫০ জন আইনপ্রণেতা ফেয়ারস্কয়ারের সুরেই এই চিঠিতে সুর মিলিয়েছেন।
নতুন গতি 



















