নিজস্ব প্রতিবেদক:- গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার পুকুরিয়া থানার কোকলামারি গ্রাম পঞ্চায়েতের বৈরগাছী গ্রামে। মৃত ব্যক্তির নাম নীরেন ঘোষ (৪৯) বছর। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় গত কালকে অর্থাৎ শুক্রবার মালদা শহরে এসেছিলেন ডাক্তার দেখাতে। শনিবার সকালে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে কালা পাহাড় এলাকায় জঙ্গলের মধ্যে তার গলাকাটা মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় পুকুরিয়া থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



























