২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

নন্দীগ্রাম মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত  নন্দীগ্রামের নির্বাচন সংক্রান্ত সব নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে

নতুন গতি ওয়েব ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গণনা মামলায় নোটিস জারি করল কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ইলেকশন পিটিশনের ভিত্তিতে নোটিশ জারি করল আদালত।

নন্দীগ্রাম বিধানসভা আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত  নন্দীগ্রামের নির্বাচন সংক্রান্ত সব নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে।

হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সব নিয়ম মেনেই আদালতে মামলা দায়ের হয়েছে।

এর আগে, বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে নন্দীগ্রাম মামলা সরানোর আবেদন করেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি চন্দ। সেই সঙ্গে মামলাকারী মমতাকে ৫ লক্ষ টাকা জরিমানা করেন তিনি।গত সোমবার মামলা ওঠে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। আগামী ১২ই আগস্ট মামলার পরবর্তী শুনানি।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নন্দীগ্রাম মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত  নন্দীগ্রামের নির্বাচন সংক্রান্ত সব নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার