নতুন গতি ওয়েব ডেস্ক: দেশে শুরু হল করোনার তৃতীয় ঢেউ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৭৫০। একলাফে ২২.৫ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণের হার। পরিসংখ্যান বলছে, রবিবারের তুলনায় সোমবার মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় বলি হয়েছেন ১২৩ জন। বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। রবিবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছিল ১৫২৫। মহারাষ্ট্র, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আরও বেড়ে সোমবারে দাঁড়িয়েছে ১৭০০। তৃতীয় ঢেউ শুরু হতেই সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ।
০১ জুলাই ২০২৬, বুধবার, ১৬ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 



























