লুতুব আলি, বর্ধমান : চিল্ড্রেন ইসলামিক অর্গানাইজেশনের শিশু-কিশোর উৎসব তাঁতখন্ডে। সর্বভারতীয় শিশু সংগঠন চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন এর পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে শিশু কিশোর উৎসব অনুষ্ঠিত হলো বর্ধমান ২ নং সদর ব্লকের তাঁত খন্ড গ্রামে। একটি এক দিবসীয় শিশু কিশোর উৎসবকে ঘিরে স্থানীয় এলাকায় উন্মাদনার সঞ্চার হয়। ছাত্র-ছাত্রী, অভিভাবক মিলিয়ে প্রায় দেড় শতাধিক মানুষ এই শিশু কিশোর উৎসবে অংশ নেন। মূলত ছাত্র-ছাত্রী মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই উৎসবে কেরাত প্রতিযোগিতা, ইসলামী তারানা, ইসলামিক কুইজ্ বক্তব্য, মুকাভিনয় প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোর উৎসব উদযাপিত হয়। সিআইও এর ছাত্রছাত্রীরা ছাড়াও গার্লস ইসলামিক অর্গানাইজেশন জিআইও এবং স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া এস আই ও এর ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করে জামায়াতে ইসলামী হিন্দের বড়শুল ইউনিট। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলার সভাপতি তাহের উদ্দিন সাহেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট এর রাজ্য কমিটির সদস্য মুন্সি মনিরুল ইসলাম। কুইজ অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নিউক্লিয়ার সিদ্দিক ও শিক্ষক একলাখ হুসেন আনসারী। অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা ও সহযোগিতা করেন মোকামের সদস্য ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বহু গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় ইমাম সাহেব, শিক্ষক চিকিৎসক ও সাংবাদিক। বয়স ভিত্তিক গ্রুপ করে কিরাত প্রতিযোগিতা করা হয়। এছাড়াও বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করার জন্য ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়। এদিনের আকর্ষণ ছিল রুহের অপারেশন মূকাভিনয়। এস আই ওর ছাত্ররা নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলে মানব সমাজ কিভাবে নানা রোগের তার আত্মাকে রোগাক্রান্ত করে তুলেছে এবং কুরআন, হাদিস, রসুলের আদর্শ ও পরকালের জবাবদিহির চেতনায় যে সেই রোগ থেকে মুক্তির পথ। অনুষ্ঠানটি সফল করতে যাদের নিরলস পরিশ্রম উল্লেখযোগ্য তাঁরা হলেন জাহির উদ্দিন শেখ, শেখ সাহিবুল, শেখ জসির, শামসের মোল্লা, মুজিবর রহমান এবং সর্বোপরি রবিউল ইসলাম প্রমুখ।
৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩
BREAKING :
চিল্ড্রেন ইসলামিক অর্গানাইজেশনের শিশু-কিশোর উৎসব তাঁতখন্ডে।
-
নতুন গতি - আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















