১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

এসএসসি–সহ একাধিক মামলা থেকে সরে গেল কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ

নিজস্ব সংবাদদাতা : এসএসসি–সহ একাধিক মামলা থেকে সরে গেল কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। আজ, সোমবার সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিদ্রোহের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তাই এসএসসি সংক্রান্ত সব মামলা থেকে সরল কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।হঠাৎ কী হল কলকাতা হাইকোর্টে?‌ আজ, সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে গ্ৰুপ–সি, গ্ৰুপ–ডি এবং নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ–সহ মোট ১০টি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে এসএসসি’‌র ১০টি মামলার শুনানির কথা ছিল। কিন্তু শুনানির শুরুতেই বিচারপতি জানিয়ে দেন তিনি এই মামলা শুনছেন না। এমনকী গ্রুপ–সি এবং গ্রুপ–ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা–সহ মোট ১০টি মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেনকেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?‌ নির্দিষ্ট করে কিছু না বলা হলেও ব্যক্তিগত কারণে স্কুল সার্ভিস কমিশনের মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি হরিশ ট্যান্ডন। সুতরাং ডিভিশন বেঞ্চের অস্তিত্ব রইল না। আজ তাই এই মামলার আর শুনানি হচ্ছে না। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অন্য কোনও ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত একটি উপদেষ্টা কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। সেই কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা এবং বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। তখন শান্তিপ্রসাদকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আর বাকিরা সিবিআইয়ের মুখোমুখি না হয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেন।

সর্বাধিক পাঠিত

মেমারীতে ছবির প্রিমিয়ার শোতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এসএসসি–সহ একাধিক মামলা থেকে সরে গেল কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ

আপডেট : ৪ এপ্রিল ২০২২, সোমবার