লু তুব আলি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শক্তিগড়ের বড় শুলে বৃক্ষরোপণ। ড. আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটির উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ লাল বসু। বড়শুল সি.ডি.পি হাই স্কুলে আয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনটি র মনোজ্ঞ আলোচনা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়শুল ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সরকার। বসে আঁকো প্রতিযোগিতায় এলাকার শতাধিক শিশু-কিশোররা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী অতনু চট্টোপাধ্যায় ও বিশ্বদীপ দে। এই প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ড. আব্দুল কালাম ট্রাস্ট ফর এডুকেশন এন্ড চ্যারিটির কর্মকর্তা ও সদস্য সদস্যরা এবং বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























