সেখ সামসুদ্দিনঃ অভিনব আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেল তৈরি হলো মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেল তৈরি করলেন মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের টেকনোলজি ক্লাবের কয়েক জন ছাত্র ছাত্রী ও মেন্টররা। সাধারণত জীবাণুনাশক টানেলে জীবাণুনাশক হিসেবে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার হচ্ছে যা মানুষের শরীরে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে । সেইজন্য জীবাণুনাশক হিসেবে কেন্দ্রীয় সরকারি সংস্থা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের ন্যায় ক্রিস্টাল মডেল স্কুলও উদ্ভিজ্জ জীবাণুনাশক ব্যবহার করছে। এই টানেলটি স্কুল চত্বরের প্রবেশপথে বসানো হয়েছে, যাতে টানেলে মধ্য দিয়ে কেউ স্কুলে প্রবেশ করলে শরীরে স্বয়ংক্রিয় ভাবে আয়ুর্বেদিক জীবাণুনাশক স্প্রে করবে উচ্চচাপের এয়ার কম্প্রেসার । একটা নির্দিষ্ট সময়ের জন্য পোশাক জুতো, স্কুল ব্যাগ সহ টানেলে প্রবেশকারীর সারা শরীরের উপরি অংশ জীবাণুরহিত করার ক্ষমতা আছে এই আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেলের। এই বিষয়ে কথা বলতে গিয়ে স্কুলের প্রিন্সিপাল অরুণ কান্তি নন্দী জানান তাদের স্কুলে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজের নিজের পছন্দের বিষয়ে পারদর্শী করে তোলার জন্য বিভিন্ন ধরনের একটিভিটি ক্লাব রয়েছে।
এই রকমই একটি টেকনোলজি ক্লাবের প্রায় ৫০ জন ছাত্র ছাত্রী মেন্টরদের তত্বাবধানে এই টানেল তৈরি হয়েছে। কোভিড – ১৯ মহামারীর উদ্ভুত পরিস্থিতিতে আগামী দিনে পঠনপাঠন ও অন্যান্য বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ ১৩ ও ১৪ জুন আলোচনার সভার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আজ থেকে এই টানেল ব্যবহার আরাম্ভ করা হলো। প্রসঙ্গত তিনি জানান আগামী দিনে স্কুল চালু হলে স্কুল – বাস , স্কুল ভবন যাতে জীবানু মুক্ত রাখাযায় সেজন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
অভিনব আয়ুর্বেদিক জীবাণুনাশক টানেল তৈরি হলো মেমারি ক্রিস্টাল স্কুলে।
-
নতুন গতি - আপডেট : ১৩ জুন ২০২০, শনিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















