আবু সালেহ মুসা, বারাসাত: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় ল’সেলের গুরুত্বপূর্ন সদস্য বিশিষ্ট আইনজীবি জনাব মোফাক্কেরুল ইসলাম সাহেব ও পূর্ব মেদেনিপুর জেলা কমিটির আহ্বায়ক জনাব মতিবুল নায়েক, পাঁশকুড়া থানা কমিটির সম্পাদক শামসুল আলমসহ বিভিন্ন থানা কমিটির সদস্যদের নিয়ে একটি প্রতিনিধি দল অসমে দূর্বৃত্তদের হাতে নিহত সেখ ইদ্রিস আলি ও মহম্মদ আলির পরিবারের সঙ্গে দেখা করেন পাঁশকুড়া থানার গোপালনগর ও গড়পোষ্টোম পুর গ্রামে (পূ: মেদনীপুর)।
ফুরফুরা শরীফ আহলে সু্ন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কোরায়েশি হুজুরের সমবেদনার ও সহযোগিতার বার্তা নিয়ে অসহায় পরিবারগুলোর সঙ্গে কথা বলেন আইনজীবি মোফাক্কেরুল ইসলাম সাহেব এবং তিনি নিহত পরিবারের সকল সন্তানদের শিক্ষার জন্য সমস্ত রকম সাহায্যের কথা বলেন ও সংগঠনের সাধ্যমত আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন ।
পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কোরায়শি হুজুর রাজ্য সরকারের নিকট সত্য উন্মোচনের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি ও সরকারি চাকরি এবং আর্থিক সাহায্যের দাবির কথাও তিনি পরিবারদের জানান এবং আগামী দিনে যদি কোন আইনি সহায়তার প্রয়োজন হয় তাহলেও ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সর্বদা সাহায্য করবেন এই প্রতিশ্রুতি দেন।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
অসমে দূর্বৃত্তদের নিহতদের পরিবারের পাশে আহলে সুন্নাতুল জামাত
-
নতুন গতি - আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০১৯, মঙ্গলবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















