নিজস্ব সংবাদদাতা : টানা ১১ দিন লড়াইয়ের পর আজ ভোর ৫টা নাগাদ ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকার মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, গত ২৪ ফেব্রুয়ারি জলপাইগুড়ির ময়নাগুড়িতে বাড়িতে একা পেয়ে স্থানীয় এক যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। কোনওক্রমে রক্ষা পায় নাবালিকা। এরপর অভিযুক্ত যুবক আগাম জামিন নিয়ে নেয়। নাবালিকার পরিবারের অভিযোগ, গত ১৩ এপ্রিল অভিযুক্তর সঙ্গীরা কেস তুলে নিতে বলে নাবালিকার বাড়ি এসে খুনের হুমকি দিয়ে যায়। আতঙ্কে পরের দিন গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। তাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তার। খুনের হুমকি দেওয়ার অভিযোগে এখনও পর্যন্ত ৪ জন গ্রেফতার হয়েছে।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
টানা ১১ দিন লড়াইয়ের পর আজ ভোর ৫টা নাগাদ ময়নাগুড়ির অগ্নিদগ্ধ নাবালিকার মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে
-
নতুন গতি - আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















