নিজস্ব প্রতিবেদক:- মালদহ বোমা বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের আরজি জানিয়ে দায়ের জনস্বার্থ মামলা। দ্রুত শুনানির আরজি জানিয়েছেন মামলাকারী আইনজীবী অরিজিৎ মজুমদার। বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে। ওইদিন মালদহের কালিয়াচক থানার গোপালনগর এলাকার বাসিন্দা নিখিল সাহার বাড়ির পিছনের আমবাগানে রোজকার মতো খেলা করছিল পাঁচ বালক। সেখানেই জঙ্গলে ব্যাগের মধ্যে মজুত করা ছিল বোমা। বল ভেবে সেই বোমাগুলি (Bomb) নিয়ে খুদেরা খেলতে শুরু করে। ক্রিকেট বল ছুড়ে ক্যাচ ধরতে গিয়েই ঘটে বিপত্তি। বিকট শব্দে আচমকাই বিস্ফোরণ হয়। তাতেই জখম হয় ওই পাঁচ বালক। তাদের মধ্যে পল্টু সাহা (৮), মিঠুন সাহা (৯) এবং আবদুর রাহানের (১০) অবস্থা আশঙ্কাজনক। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি তারা।খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। কারা ওই এলাকায় বোমা মজুত রেখেছিল পরিষ্কার করে শেষ পাওয়া খবর অনুযায়ী কিছু জানাতে পারেনি পুলিশ। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বম্ব স্কোয়াডকে তলব করা হয়েছে। মালদহের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছিলেন, “বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজন বালকের জখম হওয়ার ঘটনা ঘটেছে। কীভাবে ওই বোমাগুলি সেখানে মজুত করা ছিল এবং কারা এর পিছনে জড়িত রয়েছে, সেই সব বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।”সেই ঘটনার জল গড়াল হাই কোর্টে। মঙ্গলবার এই ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অরিজিৎ মজুমদার। এদিকে এদিন ফের মালদহের কালিয়াচক থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভরতি বোমা। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, ১০ বৈশাখ ১৪৩৩
BREAKING :
মালদহ বোমা বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের আরজি জানিয়ে দায়ের জনস্বার্থ মামলা
-
নতুন গতি - আপডেট : ২৬ এপ্রিল ২০২২, মঙ্গলবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















