১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

ফের একবার সম্প্রীতির রাজনীতি দেখাল শিলিগুড়ি

নিজস্ব সংবাদদাতা: একই মঞ্চে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেব । রবিবার ফের একবার সম্প্রীতির রাজনীতি দেখাল শিলিগুড়ি । রবিবার শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের তরুণ তীর্থ ক্লাবের দুর্গাপুজোর খুঁটি পুজো ছিল । সেখানেই একই মঞ্চে দেখা গেল শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্যদের ।

যদিও একই মঞ্চে সবাইকে দেখা গেলেও পরস্পরের সঙ্গে কথা কেউ বলেননি । পাশাপাশি থেকেও যেন কিছুটা দূরে দূরেই থেকেছেন তারা । এদিন গৌতম দেব জানান , ক্লাবের তরফে তাকে আমন্ত্রণ জানান হয়েছিল তাই তিনি এসেছেন । রাজনৈতিক মতবাদ ভুলে উৎসবে সামিল হওয়াটাই বড় ।অন্যদিকে শঙ্কর ঘোষ জানালেন রাজনীতির মতভেদ থাকতেই পারে কিন্তুু সৌজন্যবোধ দরকার। তাই আজ আমরা একই মঞ্চে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ফের একবার সম্প্রীতির রাজনীতি দেখাল শিলিগুড়ি

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার