২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে 8 আগস্ট অর্থাৎ, সোমবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসের হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই

নিজস্ব সংবাদদাতা : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে 8 আগস্ট অর্থাৎ, সোমবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসের হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই । সমন পেয়ে রবিবারই কলকাতার চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। তবে আগামিকাল সিবিআই-এর সমনে নিজাম প্যালেসে তিনি হাজিরা দেবেন কি না, সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে ৷অনুব্রত একদিন আগে কলকাতায় চলে এলেও তাঁর সিবিআই হাজিরা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে ৷ বাড়ি থেকে তাঁর প্রয়োজনীয় ওষুধ, কাগজপত্র-সহ খাদ্য সামগ্রী নিয়েছেন তিনি ৷ শোনা যাচ্ছে, চিকিৎসার কারণেই কেষ্ট নাকি কলকাতায় এসেছেন ৷ বিশেষ সূত্রে খবর, রবিবার তাঁর আইনজীবীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি ৷ এর আগেও অসুস্থতার জন্য একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল । এবারেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।ইতিমধ্যেই গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছ সিবিআই । জানা গিয়েছে, ধৃতকে জেরা করে অনুব্রত-ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানের নাম উঠে এসেছে । তাছাড়াও বীরভূমের সিউড়ি ও নানুরে তাঁদের বাড়িতে হানা দিয়ে বহু তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারেরা । তারপরেই ফের অনুব্রত মণ্ডলকে তলব করা হয়। তাঁকে জেরা করে উদ্ধার হওয়া তথ্যগুলি যাচাই করতে পারেন অফিসারেরা, এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে 8 আগস্ট অর্থাৎ, সোমবার সকাল 11টার মধ্যে নিজাম প্যালেসের হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার