২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

বিজেপি নেত্রী নূপুর শর্মাকে ফের নোটিস পাঠাল কলকাতা পুলিশ

নিজস্ব সংবাদদাতা : বিজেপি নেত্রী নূপুর শর্মাকে ফের নোটিস পাঠাল কলকাতা পুলিশ। তাঁকে এর আগে পূর্ব কলকাতার নারকেলডাঙা থানা ও উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ নোটিস পাঠিয়ে তলব করে। তাঁর বিরুদ্ধে এই দু’টি থানা সহ কলকাতার বিভিন্ন থানায় সম্প্রীতি ভাঙার চেষ্টা, হিংসা ছড়ানোর অভিযোগে অন্তত দশটি মামলা দায়ের হয়েছে।এর আগে দু’টি থানায় তাঁকে ডেকে পাঠানো হলেও তিনি তলব এড়িয়ে যান। মেল পাঠিয়ে পুলিশের কাছে সময় চান। একটি মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হয়। ফের নারকেলডাঙা থানার পুলিশ দ্বিতীয়বারের জন্য নূপুর শর্মাকে তলব করে নোটিস দেয়। থানার তদন্তকারী আধিকারিকের সঙ্গে তাঁকে দেখা করতে বলা হয়। সূত্রের খবর, এবারও তিনি সময় চেয়েছেন। তার ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন। আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।আসলে হজরত মহম্মদকে (Hazrat Muhammad) নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে গত মাসে বাংলার বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ হয়। রীতিমতো হিংসা ছড়িয়ে যায় বিভিন্ন এলাকায়। যার জেরে বিভিন্ন শহরের একাধিক থানায় নূপুরের (Nupur Sharma) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

পুলিশ সূত্রে খবর, শুধু কলকাতার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা দায়ের হয়েছে বহিষ্কৃত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। সেই মামলাগুলির তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেকারণেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়। নূপুরের বিরুদ্ধে দেশের একাধিক রাজ্যে মামলা দায়ের হলেও সেভাবে কোনও রাজ্যের পুলিশই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কলকাতা পুলিশই প্রথম নূপুরের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি নেত্রী নূপুর শর্মাকে ফের নোটিস পাঠাল কলকাতা পুলিশ

আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার