নিজস্ব সংবাদদাতা: ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হলো ময়নাগুড়িতে। বুধবার ময়নাগুড়ি টাউন মন্ডল বিজেপির তরফে এই বিশেষ দিনটিকে পালন করা হয়। এইদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয়। তারপরে শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এই দিনটিকে স্মরণীয় ভাবে পালন করতে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে বিজেপির টাউন মন্ডল। প্রসঙ্গে দরিদ্র ও অসহায় মানুষদের খাবার বিতরণ করা হয়, এছাড়া হাসপাতালের রোগীদের খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করবেন বলে জানা গিয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সম্পাদক চঞ্চল সরকার, ময়নাগুড়ি টাউন মন্ডল সভাপতি সঞ্জীব বর্ধন, মন্ডল নেতৃত্ব সহ প্রমুখরা।
০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩
BREAKING :
জন্মদিন পালন হলো বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির
-
নতুন গতি - আপডেট : ৬ জুলাই ২০২২, বুধবার
- 30
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























