নিজস্ব সংবাদদাতা:বাঁকুড়া দু নম্বর ব্লকের ভূত শহর গ্রামে ইলেকট্রিকের তার পড়ে থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু।এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় এই তারগুলি ঝুলে ছিল।বারবার ইলেকট্রিক দপ্তরকে জানানো হলেও কোনরূপ কর্ণপাত করেননি।গতকাল রাতে ঝড়-বৃষ্টিতে তার ছিড়ে যায় এবং তারপরে আজ ভোরে পার্বতী ঘোষ প্রাতভ্রমণে বেরোয়এবং ঠিক সেই সময় ইলেকট্রিক শখ লেগে মাটিতে লুটিয়ে পড়ে,তা দেখে অনন্ত ঘোষ কোন কারন বশত পড়ে গিয়েছে ভেবে তড়িঘড়ি তাকে বাঁচাতে গেলে তিনিও ইলেকট্রিক শকে তড়িতাহত হন। কিছু সময় পরে এলাকার মানুষ দেখতে পান দুই ব্যক্তি মাটিতে লুটিয়ে রয়েছেন।গ্রামবাসীরা এসে দেখেন তার ছিড়ে রয়েছে। কোন রকমে তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত বলে জানান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।অতঃপর গ্রামে শোকের ছায়া নেমে আসে।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























