২৬ জুলাই ২০২৬, রবিবার, ১০ শ্রাবণ ১৪৩৩
২৬ জুলাই ২০২৬, রবিবার, ১০ শ্রাবণ ১৪৩৩

বর্ধমানে ফের বিস্ফোরণের সংবাদ উঠে এল শিরোনামে

নিজস্ব সংবাদদাতা : ফের বিস্ফোরণের সংবাদ উঠে এল শিরোনামে। এ বারে বর্ধমানে। বর্ধমান পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাহিরসর্বমঙ্গলা পাড়া বোমা ফেটে জখম হন এক ব্যক্তি। বাড়ির পাশে বাগান পরিষ্কার করার সময় বোমা ফেটে জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির নাম অসীম বিশ্বাস।তিনি রবিবার সকালে বাড়ির পাশে বাগান পরিস্কার করছিলেন। সেই সময় আচমকাই বোমা ফেটে তিনি জখম হন। স্থানীয়রাই আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে আরও বোমা মজুত আছে কিনা তা জানতে ডিআইবি বোম ডিটেকশন টিমকে খবর দেওয়া হয়েছে। তবে, জখম ব্যক্তির আঘাত খুব গুরুতর নয় বলেই পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, রবিবার সকালেই দেওয়ানদিঘী থানার তালিত দিঘীরপার এলাকা থেকে ২ জেরিক্যান ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গত দু’দিনে পূর্ববর্ধমান জেলায় পুলিশি অভিযানে ৫২ টি বোম, ১০ আগ্নেয়াস্ত্র ও ৩৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৯৩ জনকে।

সর্বাধিক পাঠিত

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমানে ফের বিস্ফোরণের সংবাদ উঠে এল শিরোনামে

আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার